আসছে বছর আবার হবে-
মা' র উনুন তৈরী করার মাটি থেকে একটু একটু মাটি সরিয়ে কখনও পুতুল, কখনও খেলনা বাটি , আম,কলা, পটল ইত্যাদি থেকে কখন যেন আপনা আপনিই বিভিন্ন ঠাকুরের মূর্তি তৈরী হয়ে যেত, ছোট বেলায়। এগুলি ছিলো আমার খেলার নিত্য সঙ্গী। মাটি দিয়ে ছোট ছোট ঠাকুর তৈরী করতে করতে একবার কেমন করে, যেন দূর্গা ঠাকুর তৈরী করে ফেললাম। দূর্গা প্রতিমার সরকিছু মোটামুটি যাওবা হলো,তবে প্রতিদিন মৃৎ- শিল্পীর বাড়ি ঘণ্টার পর ঘণ্টা পরিদর্শন করে ও সিংহর মুখটা কিছুতেই যেন আয়ত্বে আনতে পারলাম না। মোটামুটি গোঁজামিল দিয়ে কোনো রকমে সিংহের অবয়ব সম্পূর্ণ হলো।মা' র ছেঁড়া শাড়ি তে কাদা মাটি মাখিয়ে সব প্রতিমার শাড়ী সম্পূর্ণ হল। মা' র পুরানো টার্সেল কেটে সবার চুল তৈরী- ও করা হলো। হলুদ, কয়লার গুঁড়া, ইট এর গুঁড়া, আলতা, কাপড়- জামায় দেওয়া রবিন ব্লু দিয়ে মোটামুটি রং- ও সম্পূর্ণ হলো।কিন্তু সমস্যা হলো পশুরাজ সিংহের কেশর নিয়ে ! যত ঝামেলা এই সিংহ কে নিয়ে।অনেক ভেবে চিন্তে সমস্যার সমাধান করা গেলো। ভুট্টার মাথার যে কেশর থাকে ,তাই দিয়ে। বাড়িতে আনা ভুট্টার মাথার কেশর কেটে তৈরী হলো পশুরাজ সিংহ -এর...