আগমনীর সুর


                                                   রাজা বা জমিদার নই,কিন্তু  ভাবটা রাজা, রাজা

এজন্যই তো,প্রতি বছর আমরা করছি দুর্গা পূজা।

রাজবেশে তিনি শুধুই দুর্গা মা আমার,প্রজা তো আমরা শুধুই, প্রনম্য সবার।

এবার যেন একটু আগে আসছেন দুর্গা মা, বর্ষা টাকে তাড়াতাড়ি বলছি চলে যা।

শিউলি ফুলের গন্ধটা মা এখনো পাচ্ছিনা, বর্ষাতে তো কাশফুল ও ফুটতে পারছে না।

 ষষ্ঠী থেকে দশমী তে অনেক আনন্দ হবে , পাড়ার সাবাই আমাদের বাড়িতে নিমন্ত্রিত রবে।

ষষ্ঠীতে তো বোধনতলায় মায়ের পূজা হবে।

সেদিন থেকে নুতন জামায় দুর্গোৎসব- এ  মাতবে।


উপোস করে অঞ্জুলি দিয়ে, মা -এর আশীর্বাদ নিও, এরপরেতে ভক্তি ভরে সবাই প্রসাদ খেও।

অষ্টমীতে লুচী প্রসাদ সবারই তো জানা, নবমী টা কেনো মাগো আসতে -ই চায়না।

নবমী তে মায়ের জন্যে মাছের ভোগ হবে , এরপরেতে  তোমারা সবাই সেই প্রসাদ- ই পাবে।

দশমী তে সবাই তোমরা মাকে বরণ করবে, সব শেষেতে সবাই মিলে সিঁদুর খেলা হবে।

বিসর্জনের পরে সবাই মিষ্টি মুখ করবে ,বড়দের প্রণাম করে ;ছটদের আশীষ জানাবে।

বিষাদের সুরের মধ্যে আসছে বছর আবার হবে ভাবব, পরের বছরের অপেক্ষাতে আমরা সবাই থাকব।


Comments